• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতিতে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতের আহ্বান তাসনিম জারার

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:২৮
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:২৮

9600024

রাজনীতিতে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতের আহ্বান তাসনিম জারার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাজনীতিতে নারীর অংশগ্রহণকে কেবল সংখ্যাতাত্ত্বিক হিসাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসনে এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় তাসনিম জারা বলেন, সংসদে নারীর প্রতিনিধিত্বের শতকরা হার নিয়ে আলোচনা হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের হাতে কতটা বাস্তব ক্ষমতা রয়েছে, সেই বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায় না। তার মতে, শুধু অংশগ্রহণই ক্ষমতায়ন নয়; বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি প্রভাব বিস্তার করতে পারাটাই প্রকৃত রাজনৈতিক অধিকার।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যবস্থায় প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হয়ে দলের মনোনয়নের ওপর নির্ভরশীল থাকেন। ফলে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা অনেকাংশে সীমিত হয়ে পড়ে।

তৃণমূল পর্যায়ে বিপুলসংখ্যক নারী কর্মী সক্রিয় থাকলেও শীর্ষ নেতৃত্বের পর্যায়ে নারীরা এখনও পিছিয়ে আছেন বলে উল্লেখ করেন তিনি। তার মতে, রাজনীতির উচ্চপর্যায়ে এক ধরনের অদৃশ্য পুরুষতান্ত্রিক নেটওয়ার্ক বা প্রভাবশালী কাঠামো নারীদের এগিয়ে যেতে বাধাগ্রস্ত করছে।

নির্বাচনি ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তাসনিম জারা বলেন, রাজনীতিতে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এখন সময়ের দাবি। যারা নিয়ম মেনে নির্বাচনি প্রচার চালাতে চান, তাদের জন্য পরিবেশ দিন দিন কঠিন হয়ে উঠছে। কারণ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ যদি স্বাধীনভাবে আইন প্রয়োগ করতে না পারে, তাহলে সৎ ও নতুন প্রজন্মের প্রার্থীদের জন্য রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com