• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৬:০১
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৬:০১

96663696 6

রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সংগঠনের আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বড় মগবাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শরিফ উদ্দিন, কামরুল আহসান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।

সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার গণআন্দোলনে ভীত ও গণঅভ্যুত্থান ঠেকাতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাওতাবাজির নির্বাচন করার দিবাস্বপ্নে বিভোর। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। তিনি অবিলম্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com