• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রায় প্রত্যাখ্যান করে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:৩৬
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:৩৬

966656

রায় প্রত্যাখ্যান করে বিএনপির প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিশাল প্রতিবাদ মিছিল করেছে দলটি। বুধবার(২ আগস্ট) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল ফকিরাপুল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা তারেক রহমান-জোবাইদাকে সাজা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।

এতে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com