• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রের ক্ষমতা বেড়ে গেলে ফ্যাসিবাদ সৃষ্টি হয়: আমীর খসরু

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৯:০৪
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৯:০৪

966659863

রাষ্ট্রের ক্ষমতা বেড়ে গেলে ফ্যাসিবাদ সৃষ্টি হয়: আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে গেলে জনগণের অসুবিধা হয় এবং ফ্যাসিবাদ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ন্যাশনাল মেরিটাইম একাডেমির সিম্যান্স হোস্টেল প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিবাদ সৃষ্টি হয়। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে আনতে হবে এবং জনগণের ক্ষমতা বাড়াতে হবে। জনগণ বলতে প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। আগামী দিনে আমরা এই পরিবর্তন আনতে চাই।’

আমীর খসরু বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে। কারণ বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। স্বাধীনভাবে কাজ করার অধিকার সবার আছে। আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করবেন, নেতৃত্বে আসবেন এটাই আমরা চাই। মহিলাদের বলছি, সব জায়গায় আপনাদের আরও বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে এবং আরও বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাবু প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা ও সমুনি চাকমা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com