• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:৪৮
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:৪৮

96858748

রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশে ৯২ শতাংশ মুসলিম। যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছেন, তাদের আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে। আলেম সমাজকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালিস্থ গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ এম এম বাহাউদ্দীন আরও বলেন, আগামী দিনে বাংলাদেশকে অর্থনৈতিক শক্তি, জনসংখ্যাগত যে শক্তিতে রূপান্তর করার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বে বাংলাদেশের স্থান হবে তৃতীয় বৃহত্তম শক্তিশালী জনসংখ্যার মুসলিম রাষ্ট্র।

তিনি বলেন, কিশোর গ্যাংসহ নানা অপরাধে আমাদের সমাজের শৃঙ্খলা ভেঙে গেছে। এমন কোনো অপরাধ নেই যা বর্তমান বিশ্বে সংঘটিত হচ্ছে না। বিশ্বের অনেক সম্পদশালী রাষ্ট্র সমাজকে ঠিক করতে না পারার কারণে আজ অনেক পিছিয়ে। বাংলাদেশের সৌভাগ্য এদেশে আলেম সমাজ খুবই সুশৃঙ্খল।

জমিয়ত সভাপতি বলেন, এই দেশে ৫ লাখ মসজিদ আছে, কয়েক লাখ কাজী আছে, ৫ লাখ মসজিদের সাথে ইমাম- মুয়াজ্জিন আছে। আলিয়া মাদ্রাসায় ৩ লাখ শিক্ষক ও ৭০ লাখ ছাত্র-ছাত্রী আছে। কওমি মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার চিন্তা-ভাবনা করছেন, তাদের ভাবনায় আলেম সমাজকে রাখা উচিত, তাদের নিয়ে ভাবা উচিত।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’ এর উদ্যোগে পীর-মাশায়েখ, ইসলামিক স্কলার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জামায়াতে ইসলামির সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান মাদানী, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মোহাম্মদ ওসমান বিন হাদী, প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com