• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাস্তা বন্ধ করে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:৫২

966023

রাস্তা বন্ধ করে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না: কাদের

রাস্তা বন্ধ করে বিএনপিকে আর সমাবেশ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগও করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুরুহ সৃষ্টি করব না। বিএনপি কেন অনড়? তারা কি মানুষকে কষ্ট দিতে চায়?’

তিনি আরও বলেন, ‘লণ্ডন থেকে আদেশ আসে। ফর্মায়েস আসে৷ মির্জা ফখরুলকে সে দায়িত্ব পালন করতে হবে। চাকরি রক্ষার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। আজ থেকে আক্রমণ আমরা করব না। কিন্তু আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।’

বিদেশিরা এক পাক্ষিকভাবে উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com