• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরায় মহিলা দলের পিকেটিং

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৭
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৭

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরায় মহিলা দলের পিকেটিং

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরাতে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ সকাল ৭টায় উত্তরায় ৪ নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহবায়ক পেয়ারী মোস্তফা , সদস্য সচিব এড রুনা , মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা , পারভিন,নাজমা শিকদার, তামান্না , তহমিনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকীদের মনোনয়ন বাতিল করছে।তিনি বলেন,জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তানা হলে জনগণ আপনাদের ছাড়বে না।

রিজভী আরও বলেন সাজানো একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছেন শেখ হাসিনা। দেশ ধ্বংস হয় হোক সেদিকে শেখ হাসিনার কোন মাথা ব্যথা নেই। আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি রফতানি প্রায় বন্ধ। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমুল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এখন মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে। গরীব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে অর্ধাহারে দিনকাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com