• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিমান্ড শেষে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১১:৫৯
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১১:৫৯

966663256

রিমান্ড শেষে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

ডেস্ক নিউজ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। মামলায় বিএনপির ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সৈকতসহ ১২ জনের এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ মে) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন মো. সাইফুল ইসলাম, রিপন হোসেন, মো. রুহুল, মো. আব্দুস সালাম, মো. সুজন, মো. নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন, সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ও শাহ আলম।

এর আগে ২৪ মে ১২ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২৩ মে সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির পদযাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করেন। এ সময় বিআরটিসির একটি বাস ভাঙচুর করে তাতে আগুন দেওয়া হয়।

হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করে। মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com