• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিল-মেকিং বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৩৫
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৩৫

9601 8

রিল-মেকিং বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভোটারের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের মতামত শুনবেন।

এরপর তিনি চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে যাত্রাপথে ফেনীর পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। দিনভর কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরবেন। সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার সফরসঙ্গী থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে।

মাহদী আমিন জানান, নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান, ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন চালু করা হয়েছে। এরইমধ্যে এ হটলাইনে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এ ধরনের প্রতারণার শিকার হলে দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com