• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুদ্ধ পরিবেশের বাইরে মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:৪৩

96002 6

রুদ্ধ পরিবেশের বাইরে মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ রুদ্ধ পরিবেশের বাইরে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কেউ রাজনৈতিক নিপীড়নের মুখে নেই।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে দিন-রাত কাজ করছেন তারেক রহমান। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ চলছেন নিরন্তর।

দেশের যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে নিচ্ছেন জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এবার পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সহযোগিতা করেছে সরকার।

রিজভী আরও বলেন, দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে এবং রুদ্ধ পরিস্থিতির বাইরে ঈদ করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে নেই কেউ। এক্ষেত্রে সরকার মানবিক আচরণ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com