• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় বিএনপির কমিটি স্থগিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৩:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৩:৩৩

965852 2 2

রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় বিএনপির কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেন বিএনপি। আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে গত ৩০ ডিসেম্বর দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের প্রচারণা শুরুর পর থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতা। জোটের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com