• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুহুল কবির রিজভী রিজভী-শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ১০:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ১০:৫৩

96663265

রুহুল কবির রিজভী রিজভী-শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার পাবনা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম রেজা হাবিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও মো. জাকের হোসেন জামিন শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জামিনের বিরোধিতা করেন।

সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘সৈলিম রেজার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকায় তার মুক্তিতে বাধা নেই। আশা করছি, তিনি আজই কারামুক্ত হবেন।’ মামলা থেকে জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com