• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লোডশেডিং ও বিদ্যুতে দুর্নীতি ঢাকাসহ সব মহানগরে বিএনপির পদযাত্রা ১৩ জুন

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:২৩
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:২৩

966636 6

লোডশেডিং ও বিদ্যুতে দুর্নীতি ঢাকাসহ সব মহানগরে বিএনপির পদযাত্রা ১৩ জুন

কর্মসূচি
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ১৩ জুন ২০২৩, মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগরগুলোতে এবং ১৬ জুন ২০২৩, শুক্রবার কেবলমাত্র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘পদযাত্রা’ কর্মসূচির রুটঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপি—
আগামী ১৩ জুন ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে মহাখালী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ জুন ২০২৩, শুক্রবার বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নং গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি—
আগামী ১৩ জুন ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ জুন ২০২৩, শুক্রবার বেলা ২-৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানী টোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
উল্লিখিত পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com