• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:১৩
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:১৩

bnp 3

শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন হবে।

শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে। এ বিষয়ে সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়ে অবহিত করেছে বিএনপি। দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চিঠিতে ডিএমপিকে অবহিত করেছেন।

যা বলা হয়েছে চিঠিতে
আগামী শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আবদুল্লাহপুর (টঙ্গী ব্রিজ)-বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা আবুল হোটেল-মালিবাগ রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক-টিকাটুলি-যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন হবে। মানববন্ধনে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করছি।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com