• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৫
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৫

96600025641

শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন, ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন এর পিতা মোঃ সোয়াব আলী ভূঁইয়া ও তার ছোটভাই মোঃ সোহান আজ শনিবার সন্ধায় বিএনপি’র প্রধান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে স্বাক্ষাৎ করেন।

দেশনায়ক তারেক রহমান স্কাইপে সংযুক্ত হয়ে শাওনের পিতা জনাব মোঃ সোয়াব আলী ভূঁইয়া ও তার ছোটভাই মোঃ সোহান এর সাথে শাওন গুলিবিদ্ধ হওয়া থেকে সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেন। শাওনের পিতা শাওন গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের নেতিবাচক আচরণ সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেন।

তারেক রহমান নিহত শাওনের রেখে যাওয়া শিশু সন্তান ও তার স্ত্রীর খোঁজ খবর নেন এবং যতদিন শাওনের সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন তার লেখাপড়া সহ সকল দায়িত্ব গ্রহন করেন।

এসময় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ সভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমূখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com