• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৪
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৪

9658941

শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ রবিবার দুপুরে (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ আশরাফুল।

এদিকে জুলাইযোদ্ধা শহীদ আশরাফুলের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।

উল্লেখ্য, চব্বিশের গণ-আন্দোলন চলাকালে শহীদ আশরাফুল ৫ আগস্ট ঢাকার মিরপুর ১০-এ মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডের চিকিৎসার পর গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com