• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়ার শাসনকালই দেশের গৌরবের, পথনির্দেশকের শাসনকাল: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৩:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৩:৫১

9888887

শহীদ জিয়ার শাসনকালই দেশের গৌরবের, পথনির্দেশকের শাসনকাল: দুদু

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল বাংলাদেশের গৌরবের, পথনির্দেশকের শাসনকাল মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার যে রাজনীতি, সেই রাজনীতি সৃষ্টি করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই পথেই অনুসরণ করছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শিক্ষাদর্শন ও কর্মসূচি” শীর্ষক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল বাংলাদেশের গৌরবের, পথনির্দেশকের শাসনকাল। এই সময়টা অন্য কোনো সময়ের সঙ্গে মিলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেছেন। তিনি এখন দেশনেত্রী, এই উপমহাদেশে সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী।

তিনি বলেন, আমরা একজন নেতা পেয়েছি, যিনি শহীদ জিয়ার মতো দেশের জনগণের কথা ভাবেন, দেশের কথা ভাবেন। নির্বাচনের আগেই দেশের জনগণ যাকে স্বীকৃতি দিতে পছন্দ করেন, তিনি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা শিক্ষা নিয়ে বিশ্লেষণ করেন, যারা রাজনীতি করেন, তারা অবশ্যই স্বীকৃতি দেবেন যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন বলেই শুদ্ধ একটি রাজনীতি করছেন। তিনি দেশের জনগণের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার যে রাজনীতি, সেই রাজনীতি সৃষ্টি করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই পথেই অনুসরণ করছেন তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আরও বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com