আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি হিসেবে আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
ওইদিন সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সেখানে বিএনপি জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।












