• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১:৪৪
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১:৪৪

960008

শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারকে শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো। এই সরকারের কেউ লুটপাট করছেন, এমন কোনো রেকর্ড নেই। তবে এই সরকার ঠিক মতো দেশ চালাতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারেনি। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। এখনো চুরি ডাকাতি চলছে। অতএব শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তন করুন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় জাজিরার টিএন্ডটি মোড় বালুর মাঠে নাগরিক ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা দেশটা বদলাবার লড়াই করছি। সমাজ বদলাবার লড়াই করছি। এমন সমাজ চাই, এমন একটা দেশ চাই, যে দেশকে নিজের দেশ মনে হবে। যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারব। যেখানে রাস্তায় রাস্তায় এক্সিডেন্ট হবে না। ক্ষুদায় আমাদের কারো জীবন যাবে না।’

তিনি বলেন, ‘এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই। নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না। আমরা চাই, একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করবে। তাহলেই দেশের কল্যাণ হতে পারে।’

সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপত্বিতে ও সদস্য সচিব আ: রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com