• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিবিরের গুপ্ত কর্মীরা মব করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে: ছাত্রদল

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১২:৩৩
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১২:৩৩

956589689

শিবিরের গুপ্ত কর্মীরা মব করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে: ছাত্রদল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শিবিরের গুপ্ত কর্মীরা ‘মব’ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, ‘পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন (শিবিরের উদ্দেশ্যে) কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে।’

সোমবার (১৪ জুলাই) সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাছির উদ্দিন নাছির এ কথা বলেন।

গতকাল রবিবার ছাত্রদল এক কর্মসূচি ঘোষণা করে। তাতে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করে তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন একটি গুপ্ত সংগঠন। অথচ, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না। এমনকি তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছেন। এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

প্রসঙ্গত, ছাত্রদলের ঘোষিত কর্মসূচি বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ করে তারা। এ সময় মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, রাজধানীর নানা বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com