• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার থেকে‘বিচ্ছিন্ন’ খুলনা যেন বিএনপির মিছিলের নগরী

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ১২:২৮
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ১২:২৮

9660025 15

শুক্রবার থেকে‘বিচ্ছিন্ন’ খুলনা যেন বিএনপির মিছিলের নগরী

শুক্রবার থেকে সকাল থেকে খুলনামুখী বাস ও লঞ্চ চলাচল বন্ধ। ভৈরব ও রূপসা নদীর সবগুলো ঘাটে ট্রলার চলাচল বন্ধ শুক্রবার রাত থেকে। সারাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে খুলনা নগরী। এত বাধার পরেও ‘বিচ্ছিন্ন’ নগরীতে চলছে বিএনপির সমাবেশমুখী জনস্রোত। শনিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলও বাড়তে থাকে। খুলনা মহানগরী এখন রূপ নিয়েছে মিছিলের নগরীতে।

সকাল ১১টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের বিএনপির সমাবেশ এলাকায় গিয়ে দেখা যায়, তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

নেতাকর্মীদের একটি বড় অংশ ফেরিঘাট মোড় থেকে খানজাহান আলী সড়ক, পাওয়ার হাউজ মোড়ের দুই পাশে শেরে বাংলা রোড ও জব্বার স্মরণিতে অবস্থান নিয়েছেন।

নগরীর ২৪নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, বাধা কখনও জনস্রোত আটকাতে পারে না। খুলনার গণসমাবেশে এটাই প্রমাণ হয়েছে।

নগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন বলেন, পুরো খুলনা শহর জুড়েই শুধু মিছিল। খুলনা আজ মিছিলের নগরীতে রূপ নিয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরীর ডাকবাংলো মোড়ে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com