• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার রাজধানীতে বিএনপি ও বিরোধীদের গণমিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৫:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৫:৪১

90

শুক্রবার রাজধানীতে বিএনপি ও বিরোধীদের গণমিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। প্রথমদিন শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার (১৯ আগস্ট) সারাদেশে পদযাত্রা করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

অন্যদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

পরের দিন শনিবার সারাদেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গণফোরাম চত্বরে গণমিছিল কর্মসূচি পালন করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com