• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি: তাসনিম জারা

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:০৮
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:০৮

966654289

শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি: তাসনিম জারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নামছেন দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নামছেন, আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জুড়া লাগে। যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে।’

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘আপনাদের সন্তানেরা রাস্তায় নামছে বুলেট ও গুলির ভয় না করে। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে। এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে মানুষের কথা বলতে পারব না। আমরা এমন রাজনীতি করতে চাই- যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com