• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুধু সম্পূর্ণরূপে গণবিরোধী নয়, চরমভাবে মানবতাবিরোধী বাজেট: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১০:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১০:৫১

966663

শুধু সম্পূর্ণরূপে গণবিরোধী নয়, চরমভাবে মানবতাবিরোধী বাজেট: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক

২০২৪-২৫ এর অর্থবছরের বাজেট শুধু সম্পূর্ণরূপে গণবিরোধী নয় চরমভাবে মানবতাবিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘অনেকেই বাজেট সম্পর্কে জানতে চায়, অবৈধ সরকারের বাজেট নিয়ে কি কথা বলবো। যারা দুর্বৃত্ত তারাই বাজেট দিচ্ছে। সেই বাজেটের কি প্রতিক্রিয়া দিবো। তাদের বাজেট তো সেই রকমই হবে, সাধারণ মানুষকে মেরে ফেলার বাজেট, সাধারণ মানুষকে থেতলে দেওয়ার বাজেট। এই বাজেট শুধু সম্পূর্ণরূপে গণবিরোধী নয়, এটা চরমভাবে মানবতাবিরোধী বাজেট।

তিনি বলেন, ‘আমদানিকৃত যে সার, যা অত্যন্ত অপরিহার্য সেই সারের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, পেঁয়াজ যে আমদানি করা হয়, যেটা অপরিহার্য তার উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, এটা কোন দেশপ্রেমিক সরকার হলে, সত্যিকার অর্থে ভোটে নির্বাচিত হলে, এই বাজেট তারা দিতে পারত না।

বৃহস্পতিবার (৬জুন) বিকেলে আন্দোলন সংগ্রামে নিহত আবুল বাশার ও ইমদাদুল হক মিলন এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ও পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘খুব গাল ভরা বুলি দেখিয়েছেন যে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। এই বাজেট তো হচ্ছে আমরা যে সমস্ত ব্যবসায়ীদের নাম প্রতিদিন শুনছি, সরকারের ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ীরা আছেন এমপিদের আত্মীয়, মন্ত্রীদের আত্মীয় এদের পকেট আরো ফুলে যাবে। এরা আরো বেশি ধনী হবে, এরা আরো বেশি লুটপাট করবে, নজিরবিহীন লুটপাটের বাজেট হচ্ছে এটা, এবং এই বাজেট সম্পূর্ণরূপে অবাস্তব, জনগণের কাছে একটা ধাপ্পাবাজি করার বাজেট তারা দিয়েছে।

পুলিশের ছোট অফিসাররা প্রতিদিন প্রেরণা পাচ্ছেন তাদের বড় বড় অফিসারদের কাছ থেকে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের আইজি অন্যের জমি জায়গা দখল করে আর এই বড় বড় কর্মকর্তারা আস্কারা পাচ্ছেন সরকারের কাছ থেকে। বেনজীর-আজিজরের যত নতুন নতুন কাহিনী তাদের স্বয়-সম্পদ দুর্নীতি নিয়ে মহাকাব্য লেখা যাবে, সেই মহাকাব্যিক কাহিনী আমরা প্রতিদিন জানতে পারছি। এর জন্য দায়ি আওয়ামী সরকার, প্রধানমন্ত্রী। তাদের প্রোটেকশনে এ সমস্ত কর্মকর্তারা সুযোগ পেয়েছে। তারা আস্কারা পেয়েছে তাই করেছে।

রিজভী বলেন, ‘সরকারকে রক্ষা করার জন্য যেহেতু তারা বহু অবদান রেখেছে, নিশিরাতে ভোট করতে সহযোগিতা করেছে, একেকটা নির্বাচনের সময় বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বিনা কারণে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে, গ্রামের বাড়ি থেকে, বাঁশের ঝাড় জঙ্গল থেকে, এটাতো করেছে বেনজীররা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা এদেরকে অবাধে লাইসেন্স দিয়েছিল, তোমরা যা পারো করো, তারা তাই করেছে।

তিনি আরও বলেন, ‘এটা হিটলারের চাইতে নাৎসিবাদের দেশে পরিণত হয়েছে। দূরভেরিত দু:শাসনের চাইতেও খারাপ দেশে পরিণত হয়েছে। এদের হাতে দেশ নিরাপদ নয়।

এ সময় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা প্রমুখ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com