• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার কঠোর পরিশ্রম সকলের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা

প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৩:২৪
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৩:২৪

98565

শেখ হাসিনার কঠোর পরিশ্রম সকলের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা

শেরপুর প্রতিনিধি:

মহান জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে রাষ্ট্র পরিচালনায় কঠোর পরিশ্রম করেন। তাঁর একনিষ্ঠ পরিশ্রম, মেধা-মননে দেশ পরিচালনার জন্যই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর কঠোর পরিশ্রম দেশবাসিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৪ জুন) সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এবং মাধ্যমিক শাখার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা (ঈদ উপহার) বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা; পারবেও না। তাই কোন জাতি উন্নতি করতে চাইলে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে; সে জাতিকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমের ফলেই কামাল আতাতুর্কের দেশ তুরস্ক আজ অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকেও সে লক্ষে পৌঁছাতে নিরলস কাজ করে যাচ্ছেন।

মতিয়া চৌধুরী বলেন, আমরা ইচ্ছে করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে এমন আর্থিক প্রণোদনার আওতায় আনতে পারি; এমন সামর্থ আমাদের সরকারের আছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা কমে যাবে। সরকারি প্রণোদনা পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পরিশ্রম করে ভাল ফলাফল অর্জন করতে হবে।

যারা ভালো ফলাফল অর্জন প্রতিযোগিতায় টিকবে শুধু তারাই যে সরকারি এমন প্রণোদনার আওতায় আসবে; এই বিষয়টি তাদের মাথায় ডুকিয়ে দিতে হবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় অধিক মনোযোগি হবে এবং ফলাফল অর্জন প্রতিযোগিতার মাঠে লড়তে শিখবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com