• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার পতনের ধ্বনি শোনা যাচ্ছে : রিজভী

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৬:৩২
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৬:৩২

966002563 2

শেখ হাসিনার পতনের ধ্বনি শোনা যাচ্ছে : রিজভী

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই সরকারের পতনের ধ্বনি বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে শোনা যাচ্ছে। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী নদীর ঢেউয়ের মধ্যে শেখ হাসিনার পতনের ধ্বনি শোনা যাচ্ছে। এই পতন আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই পতন বাস্তবায়িত করতে হবে। এদেরকে আর সময় দেওয়া যাবে না।

রবিবার ( ৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভয় থেকে এ মামলা করেছেন। আতঙ্ক থেকে করছেন। তারেক রহমান ছয়শত মাইল দূর থেকে এই দেশের মানুষকে সংগ্রামের জন্য আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করছেন। যার কারণে এদেশের জনগণ তিন দিন আগেই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে সাইকেলে করে পায়ে হেঁটে নদী সাঁতরিয়ে সমাবেশ স্থলে আসছে। এই পরিস্থিতি দেখে শেখ হাসিনা ভয় পেয়ে তারেক রহমান ও জোবাইদা রহমানের নামে মামলা দিচ্ছে। এতেও থামেনি বরিশাল থেকে আসার সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানাকে আটক করেছে। তার মানে তোমরা কোন কথা বলবা না চুপ করে থাকবা এটাই শেখ হাসিনার নীতি। এইটা কি দেশের জনগণ মানবে? এটা দেশের জনগণ মানবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমি দেশের বাহিরে যেতে চাই না আমি প্রয়োজনে জেলে যাব’’। আপনি কি আওয়ামী লীগের সকল পাপের ভার একাই নিয়েছেন? হটাৎ করে একথা বলছেন? ওবায়দুল কাদের আপনাকে বলি, আপনি জেলে যেতে চান, ওয়ান ইলেভেনের সময় জেলে গিয়ে আপনি বলেছেন এটা হল বড় পাঠশালা। যে অন্যায় অবিচার গুম হত্যা করেছে আপনার সরকার এইবার জেলে গিয়ে বলবেন, জেল হচ্ছে বড় ইউনিভার্সিটি।

তিনি বলেন, আপনারা (ওবায়দুল কাদের) পদত্যাগ করেন। এত পাপ করেছেন যে আপনাদের বিরুদ্ধে এফআইআর লেখার মত কাগজ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। গরু, ছাগল চুরি, বিএনপি’র নেতাকর্মীদের বাড়ির পুকুরের মাছ চুরি এত মামলা লেখার এফ আই আর এর কাগজ বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা দুর্ভিক্ষের কথা কেন বলছেন? এই কথাটা কিন্তু অত্যন্ত জেনে শুনে তিনি বলেছেন। এই নেগেটিভ কথা বলার উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছে। ২০১৮ সালে নিশিরাতে করেছে। ২০২৩ এ তাদের অন্য কোন উদ্দেশ্য আছে। এই দুর্ভিক্ষের নামে তিনি তার ক্ষমতা পুনরাবৃত্তি করতে পারে। এই অসভ্য উদ্দেশ্যের জন্যই তিনি হয়তো দুর্ভিক্ষের কথা বলেছেন।কিন্তু এবার তারা আর সেই সুযোগ পাবে না।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com