• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার পতন না দেখে ভগবান চিতায় তুলবে না : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৮:৩৫
আপডেট: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ৮:৩৫

966639 10

শেখ হাসিনার পতন না দেখে ভগবান চিতায় তুলবে না : গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সাহসে আমরা এই বয়সে সাহসী। আপনারা রাস্তায় থাকবেন, আমরা আপনাদের নেতৃত্ব দিব। ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে অবস্থান কর্মসূচি প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন আমি রাজপথে ছিলাম। আমাকে ছেড়ে কোনো নেতাকর্মী যায়নি। তারা যদি আমাকে ছেড়ে যেত হয়ত আমার লাশ পোস্তগোলা শ্মশানে থাকত।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, আমার বিশ্বাস শেখ হাসিনার পতন না দেখে আমাকে ভগবান চিতায় তুলবে না। এই বিশ্বাস নিয়ে পথ চলছি। জনগণ শেখ হাসিনাকে আর সময় দিতে চায় না।

তিনি বলেন, এই শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে নাকি ১ লাখ মানুষ মারা যাবে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ১৮ কোটি মানুষ মারা যাবে। ১৮ কোটি মানুষ বাঁচবে, নাকি দুর্নীতি-লুটপাট করে দেশের অর্র্থনীতিকে ধ্বংস করা, যুব সমাজকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা শেখ হাসিনা রাষ্ট্রের মালিক থাকবে, আর আমরা প্রজার মতো বাস করবো? এজন্য তো মুক্তিযুদ্ধ করেনি। যুদ্ধ ১৯৭১ সালে শুরু হয়েছে, যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র না ফেরে। এবার যারা গণতন্ত্রের বিরোধীতা করবে তাদের ক্ষমা করার সুযোগ নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com