• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১২:৩৮
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ১২:৩৮

96666585 9

শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, অবৈধ সরকারের কিছু দলীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে তাণ্ডবলীলা চালিয়েছে।

তিনি বলেন, শেখ হাসনিার নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতা-কর্মীদের উপর লেলিয়ে দিয়েছেন। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। শেখ হাসিনার বিভৎস রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার ঐতিহ্যে গণতন্ত্র নেই। তারাই যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করেছে।

পৃলিশের গুলিতে আহত বিএনপি নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে পরে দলীয় কার্যালয়ে বগুড়ার জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে আজ লক্ষ্মীপুরে কৃষকদলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারাদেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতা-কর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।

বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের যে আন্দোলন চলছে যতই রক্ত ঝরুক এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।

রিজভী বলেন, বগুড়াতে পুলিশ গুলি চালিয়ে দেড় শতাধিত নেতা-কর্মীকে আহত করে। এ সময় পুলিশের টিয়ারশেলে য়াকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এছাড়াও ফেনী, খাগড়াছড়ি. কিশোরগঞ্জে বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে ও হামলা চালায়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com