• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার মাঝে আমরা খুঁজে পাই বঙ্গমাতাকে: মতিয়া চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৮:২২

966656 5

শেখ হাসিনার মাঝে আমরা খুঁজে পাই বঙ্গমাতাকে: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপসহীন লড়াই‌ সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধু বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বেগম মতিয়া চৌধুরী বলেন, এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এ দেশের রাজনীতিতে তার অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, বঙ্গমাতাকে আমরা খুজে পাই তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মাঝে। কারণ বঙ্গমাতা যেভাবে স্বাধীনতার পরে বিজন গণতন্ত্রের পুনর্বাসন তাদেরকে বিয়ের ব্যবস্থা করা আর্থিক অনুদান দিয়েছিলেন এবং বাবার নামের পাশাপাশি মায়ের নামে যে প্রচারণ করেছেন তা মূলত তার মায়ের প্রতি ভালবাসায়। তাই বঙ্গমাতা কে শ্রদ্ধা জানাতে হলে তারা আদর্শকে ধারণ করতে হবে লালন করতে হবে। তিনি যেমন সাদাসিধে জীবন যাপন করতেন সৎ জীবন যাপন করতেন আগামী প্রজন্মকে বিশেষ করে আমাদের মা-বোনদের তার জীবন থেকে শিক্ষা নিতে হবে।

সংসদ উপনেতা বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যাকে শেখ হাসিনাকে জয়যুক্ত করুন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করুন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম জাতীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মসিউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম রিংকু, সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান, সাহিত্য সম্পাদক অ্যাড. সাইফুদ্দিন শাহিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com