• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শোচনীয় পরাজয়ের ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় সরকারের : প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৯:০৯
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৯:০৯

900025887

শোচনীয় পরাজয়ের ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় সরকারের : প্রিন্স

আওয়ামী লীগ সরকার শোচনীয় পরাজয়ের ভয়ে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারা আবারও ভোটার ও বিরোধী দলবিহীন ভোট চুরির প্রহসন করতে চায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া বাজারে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রিন্স।

প্রধানমন্ত্রী জাপানে গিয়ে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেছেন উল্লেখ করে প্রিন্স বলেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না। এ কথা প্রমাণিত সত্য যে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ-নিরপেক্ষ হয় না এবং ভোট চুরি করে গণরায় ছিনতাই করা হয়। সে কারণে শুধু বিএনপি নয়, জনগণও আওয়ামী সরকারের অধীনে প্রহসনের নির্বাচন বয়কট করে। আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, দমন, নিপীড়ন করে জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। সেজন্য নিরপেক্ষ নির্বাচনে তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়।

তিনি বলেন, আওয়ামী লীগের ভোট কারচুপি এবং জনদুর্ভোগের বিরুদ্ধে দেশে যেমন জনগণ সোচ্চার হয়েছে, তেমনি বিদেশেও সবাই সোচ্চার। এবার তাদের ক্ষমতা ছাড়তে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

দলের নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জনগণকেও প্রস্তুত করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপি নেতা বদরুল আহসান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, মোতালেব হোসেন, মফিজ উদ্দিন, আলী আজম খান দিপু, কেন্দ্রীয় জাসাস নেতা দিদার মন্ডল, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোশাররফ হোসেন, আবুল বশর, মওলানা রুহুল আমিন, রফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, খোকন মিয়া বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com