• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল

প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৬
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৬

96333330

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে সোহেল রানা সম্পদ ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান নুর। ২৪০ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৭৮ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৩টি ভোট বাতিল হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পল্টন কলেজ মাঠে এ কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় দুপুর ২টায়।

বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন। শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে প্রার্থিতা করেন মো. আরিফুল ইসলাম ও আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন আল ইমরান ও মো. সোহেল রানা সম্পদ, সাংগঠনিক পদে প্রার্থিতা করছেন মো. আসাদুজ্জামান নুর, মাও. মো. ওমর ফারুক ও কবিতা খাতুন।

এ কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কমিশন হিসেবে রয়েছেন মো. ফারুক হোসেন, মেনডেড রোকেয়া জাবেদা মায়া, সৈয়দ মাহবুবুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com