• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শ্রমিক দলের সমাবেশে গয়েশ্বর চন্দ্র কেন জনতার কাতারে!

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১২:৪৫
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১২:৪৫

9666360

শ্রমিক দলের সমাবেশে গয়েশ্বর চন্দ্র কেন জনতার কাতারে!

নিউজ ডেস্ক
পহেলা মে উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশের মঞ্চে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আসন গ্রহণ করলেও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আসন গ্রহণ করেননি। তিনি মঞ্চের সামনে থাকা নেতাকর্মীদের সাথে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনেন।

সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত গয়েশ্বর চন্দ্র সেখানে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নজরে আসলে, তিনি গয়েশ্বর চন্দ্র রায়কে মঞ্চে ডাকেন। তখন এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। কিন্তু তাতেও গয়েশ্বর চন্দ্র রায় মঞ্চে যাননি।

দলীয় সূত্রে জানা যায়, শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নীতনির্ধারনী সভায় সিদ্ধান্ত হয়- এ সমাবেশের মঞ্চে শুধু স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতারা আসন গ্রহণ করবেন। কিন্তু সমাবেশ মঞ্চে এসে সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম না থাকায় এর প্রতিবাদ স্বরূপ তিনি আর মঞ্চের আসন গ্রহণ করেননি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজকের সমাবেশটি ছিল শ্রমিকদের নিয়ে। দলের নীতনির্ধারণী সভায় সিদ্ধান্ত হয়- এ সমাবেশের মঞ্চে শুধু স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতারা থাকবেন। অন্যরা অলংকার হিসেবে থাকবেন। কিন্তু সমাবেশ মঞ্চে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদ স্বরূপ আমি মঞ্চের আসন গ্রহণ করিনি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশের সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com