• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংখ্যালঘু কেউ দুর্বল নয়, রাষ্ট্র সবার: হাবিব

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:৫৫
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:৫৫

9666562

সংখ্যালঘু কেউ দুর্বল নয়, রাষ্ট্র সবার: হাবিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সংখ্যালঘু পরিচয়ের কারণে কেউ এই রাষ্ট্রে দুর্বল নয়,রাষ্ট্র সবার এবং নাগরিক হিসেবে সবার অধিকার সমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই আগামীর বাংলাদেশের মূল লক্ষ্য।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে নন্দীপাড়া সনাতন পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা ছিল ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে বাংলাদেশি পরিচয়ে প্রতিষ্ঠিত করা। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ, যেখানে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার সমান থাকবে। আপনি যে অধিকার ভোগ করবেন, আমিও সেই অধিকার ভোগ করব এটাই হবে আগামীর বাংলাদেশের মূলনীতি ।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, সংখ্যালঘু কেউ যেন কখনো নিজেকে দুর্বল মনে না করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান, বরং যাঁরা সংখ্যায় কম তাঁদের প্রতি আরও যত্নশীল হওয়া রাষ্ট্রের দায়িত্ব। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে হাজারো মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ভোটের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন। এখন এই অধিকার ফিরে পেয়ে ভোট না দেওয়া মানে সেই ত্যাগকে অবমূল্যায়ন করা। “আপনার ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। প্রকৃত মালিক আপনি, আমরা আপনার সেবক বলেন তিনি।

নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে হাবিব বলেন, এমপি বা মন্ত্রী মানে দূরের কেউ নন। তিনি এলাকাবাসীর ভাই, প্রতিবেশী। যে কোনো সময় এলাকাবাসী তাঁর কাছে সরাসরি আসতে পারবেন, কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। সমস্যা সমাধানে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ চাইলে ভুলের জন্য তাঁকে ধমক দেওয়ার অধিকারও রাখেন। জনগণের কাছে জবাবদিহিতাই হবে তাঁর রাজনীতির মূল ভিত্তি।

বিএনপি ক্ষমতায় এলে সে সরকার শুধু দলীয় সরকার হবে না, বরং দেশের সর্বস্তরের মানুষের সরকার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য উল্লেখ করে হাবিব বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার বা আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তার রাজনীতিতে থাকার সুযোগ থাকবে না।

তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা বুঝে নেবেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতে সবসময় এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com