• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংখ্যালঘু জনগোষ্টী যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১১:২৬
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১১:২৬

9855596

সংখ্যালঘু জনগোষ্টী যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী

আস-সালামু-আলাইকুম

বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত ১৫ বছর ধরে হাজারো মানুষকে গুম,খুন অপহরণ করেছে। হামলা চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করা হয়েছে। খুনি হাসিনার অত্যাচার নির্যাতন নিপীড়নে দেশের গণতন্ত্রকামী মানুষ ক্ষুদ্ধ-বিক্ষুব্ধ। এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তো ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটছে।
প্রিয় দেশবাসী
গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেয়া একটি বক্তব্যে সবার কাছে আহবান জানিয়ে বলেছিলাম, ”বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি, দেশের কোথাও কোথাও কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারো আপনাদের প্রতি আহবান জানাবো, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্তার শিকার না হয় সেটি নিশ্চিত করা আপনার আমার আমাদের সবার দায়িত্ব। কোনো ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, কেউ সংখ্যালঘু নয়। আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশী। সুতরাং,ব্যক্তি হিসেবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন। কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন। নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ব দিয়ে প্রমান করুন, আপনি আওয়ামী লীগ না আপনি মানুষ।

প্রিয় দেশবাসী
আরো একটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইনশৃঙ্খলাবাহিনীর কারো কারো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরাই প্রতিশোধ গ্রহণ করতে যাবেন না। আইনশৃঙ্খলাবাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলোও নিরাপদ রাখা আপনার আমার আমাদের সবার দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার হিসেবে ব্যবহার করলেও এগুলো রাষ্ট্রীয় সম্পদ। কারো ব্যাক্তিগত সম্পদ নয়।
প্রিয় দেশবাসী
সবশেষে আমি আবারো বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্রজনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে পারে এই জন্য সতর্ক ও সজাগ থাকুন। এটিই এই মুহূর্তে বিএনপিসহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্খিদের প্রতি আমার বিশেষ আহবান।
আল্লাহ হাফেজ
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

Play


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com