• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন, যা বললেন ফখরুল

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৬:০৩
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৬:০৩

9658696

সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন, যা বললেন ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক

সবগুলো মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এমন এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি।’ শনিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের যখন মনে হবে যে, উপযুক্ত সময়… সেই সময়ে তিনি (তারেক রহমান) আসবেন।’

সর্বশেষ ২০ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় তারেক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দেন। এই মামলার মধ্য দিয়ে সবগুলো মামলায় নিষ্পত্তি হওয়ায় তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানান।

আইনজীবীদের তথ্য অনুযায়ী এক-এগারো সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় তারেকের বিরুদ্ধে প্রায় ৮৪-৮৫টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা ও ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা।

এক/এগারোর সরকারের সময়ে গ্রেপ্তারের পর তারেক রহমান একটানা ১৮ মাস কারাগারে ছিলেন । এরপর ১২টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com