• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৫:৪৯
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৫:৪৯

974586

সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘর্ষে নিহত ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জোটের শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের তোপখানা রোডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ জুলাই) গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী-জনতা হত্যার বিচার, হামলা-মামলা-হয়রানি বন্ধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তোপখানা রোডের রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে গণতন্ত্রের মঞ্চের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে, সরকার পতনের আন্দোলনে জামায়াতে ইসলামী নিয়ে ‘জাতীয় ঐক্য’ করার বিএনপির ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে পারে গণতন্ত্র মঞ্চের নেতারা। ২০২৩ সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগসহ একাধিক দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চ। সেই সময় যুগপৎ আন্দোলনে জামায়াতকে রাখা নিয়ে গণতন্ত্র মঞ্চ আপত্তি তোলে। তখন বিএনপি জামায়াতকে যুগপৎ আন্দোলনে রাখেনি।

নাম না প্রকাশে গণতন্ত্র মঞ্চের এক শীর্ষ নেতা বলেন, সংবাদ সম্মলেন যুগপৎ আন্দোলন জামায়াতকে রাখা নিয়ে বিএনপির ঘোষণা সম্পর্কে নিশ্চয়ই সাংবাদিকরা প্রশ্ন করবেন। ফলে, স্বাভাবিকভাবে এই নিয়ে আমাদের কথাও বলতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com