• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংস্কার সংস্কার দাবি কোনো ষড়যন্ত্র কিনা! প্রশ্ন তারেক রহমানের (ভিডিও)

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২২
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২২

96666396 1

সংস্কার সংস্কার দাবি কোনো ষড়যন্ত্র কিনা! প্রশ্ন তারেক রহমানের (ভিডিও)

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হাজারো রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন করায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

ফেনীর সোনাগাজীতে শহীদ মাসুদের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতেও আহবান জানান তারেক রহমান।

সংস্কার সংস্কার কোনো ষড়যন্ত্র কিনা! প্রশ্নও রাখেন তারেক রহমান।

জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যে আশা তা পূরণ করতেও আহবান জানান তারেক রহমান।

দলের মধ্যে কিছু গুপ্তচর অনুচর বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ েদেন তারেক রহমান।

অনুষ্ঠানের সভাপতি আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন তার বক্তব্যে বলেন, শহীদ মাসুদের পরিবারের জন্য বাড়ি নির্মাণ করতে অনেক বার চেষ্টা করা হলেও, হাসিনার প্রশাসন নানান প্রতিবন্ধকতা তৈরি করেছিলো। কোনো অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেয়নি। বরং শহীদ মাসুদের পরিবারকে ভিটেমাটি ছাড়া করা হয়। তারা পালিয়ে বেড়ান।

অনুষ্ঠানে শহীদ মাসুমের কন্যা মুনতাহা বলেন, তারা বাবা হত্যার বিচার চান। তারা তারেক রহমানকে সুন্দর একটি বাড়ি উপহার ও বিপদ আপদে সব ধরনের সহযোহিতা করায় ধন্যবাদ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com