• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সকল দুঃশাসন ভেঙে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন করতে পারি : আলাল

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:২৩
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:২৩

966325874 4

সকল দুঃশাসন ভেঙে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন করতে পারি : আলাল

বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, মুক্তিযুদ্ধের মাসে আমরা শপথ করবো সকল দুঃশাসন ভেঙে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন করতে পারি। বুধবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, পঞ্চগড়ের ঘটনায় রেলমন্ত্রী সেখানে গিয়েছিলেন তাকে দেখে সেখানকার জনগণ বলেছেন, আপনি কেন খুনিদের সাথে নিয়ে এখানে এসেছেন। অর্থাৎ এই সমস্ত ঘটনা আওয়ামী লীগের লোক ঘটিয়েছে। এক কথায় বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে আওয়ামী লীগ জড়িত। সামনে রোজার মাস মানুষ কিভাবে কেনাকাটা করবে তার কোন খবর সরকার নেয় না। তাই মুক্তিযুদ্ধের মাসে আমরা শপথ করবো সকল দুঃশাসন ভেঙে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন করতে পারি।

এ সময় দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্ব ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনা করেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, তাঁতী আবুল কালাম আজাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com