• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সড়ক দুর্ঘটনায় আহত লেবার পার্টির চেয়ারম্যান ইরান

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১১:৩৪
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১১:৩৪

969696 4

সড়ক দুর্ঘটনায় আহত লেবার পার্টির চেয়ারম্যান ইরান

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) দুপুরে তিনি নিজ এলাকা বরিশালের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনায় ইরান ছাড়াও লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান এবং কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও মারাত্মক আহত হয়েছেন। সেখানে স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা প্রাইভেটকার যোগে ঢাকা আসার পথে বাবলাতলা এলাকায় দুটি বাসের প্রতিযোগিতার কারণে তাদের সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি মূল সড়ক থেকে রাস্তার নিচে ছিটকে পড়ে। এই দুর্ঘটনা ঘটে।

ঢাকায় এসে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে ইরান বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দুর্ঘটনায় তার দুই হাত, বাম পা, মুখ মারাত্মকভাবে জখম হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com