• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সত্যিকারের নেত্রী হলে আপনার ভারতীয় শাড়ী পোড়ান: প্রধানমন্ত্রীকে রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৯:০৬
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৯:০৬

9885789

সত্যিকারের নেত্রী হলে আপনার ভারতীয় শাড়ী পোড়ান: প্রধানমন্ত্রীকে রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি যদি সত্যিকারের এ দেশের নেত্রী হয়ে থাকেন, এ দেশের কলকারখানা প্রমোট করেন। আজকে যে অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে, সেটাকে রুখতে হলে, আপনি আপনার ভারতীয় শাড়ী পোড়ান।

মঙ্গলবার (২ এপ্রিল) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ ও নিহত সকল নেতাকর্মীদের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি।

রিজভী বলেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র, পুলিশি পরিবেষ্ঠিত রাষ্ট্র। এ দেশে গণমাধ্যমও আছে সেই সাথে বাকশালও আছে ভিন্ন ভাবে। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও দিনকাল বন্ধ করেছে এই সরকার। বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে এই সরকার। অনেক মিডিয়া থাকলেও সত্য, ন্যায় সঙ্গত কথা বলা, শেখ হাসিনার অর্থ লুট এগুলো বলতে গেলেই আপনি নিরুদ্দেশ, না হয় আজীবনের জন্য কারাগারে থাকতে হবে।

“শেয়ারবাজারে অর্থ লুটপাট করতে দেখবেন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ও কাছের লোক “রাষ্ট্রের কেন্দ্রবিন্দু থেকে পৃষ্ঠপোষকতায় এগুলো হচ্ছে, কেন্দ্র থেকে বলা হয়েছে যা কিছু ইচ্ছা করতে থাকেন “।

রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে আগে তার সাংস্কৃতিক কালচার হরণ করলে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে পার্শ্ববর্তী দলের সিনেমা দিয়ে সাংস্কৃতিক আগ্রাসনের ছড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ক্যালকুলেট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা ভারতীয় পণ্য বর্জন দেখি। তখন আমাদের সহমত জন্মায়। সেটিতে প্রধানমন্ত্রী রিয়েক্ট করে, রিয়েক্ট তো করবেনই তিনি এমন মন্তব্য করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাধীনতা জমা দিয়েছেন, জিম্মি করে দিয়েছেন পার্শ্ববর্তী দেশের কাছে।

বিএনপি নেতাদের পত্নীরা ইন্ডিয়া শাড়ী পরা যাবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপনার গায়ে লাগছে কেন? আপনি যদি সত্যিকারের এ দেশের নেত্রী হয়ে থাকেন, এ দেশের কলকারখানা প্রমোট করেন। আজকে যে অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে, সেটাকে রুখতে হলে, আপনি আপনার শাড়ী পুড়ে দেন। সেটি পোড়াচ্ছেন না কেন?

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, প্রচারদলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, আসাদুজ্জামান আকাশ, সহ সাংগঠনিক ও যুক্তরাজ্য প্রচারদলের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com