• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সন্ধ্যায় বাসায় নেয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ৪:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ৪:৪৮

9666589 1

সন্ধ্যায় বাসায় নেয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নেয়া হবে। আজ (বৃহস্পতিবার) বিকেলে বা ইফতারের পরে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মারফত এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় হাসপাতালে পৌঁছান তিনি। এরপর রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com