জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান ভোট দিয়ে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন। সেখানে সারাদেশের নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্ধী হিসেবে রয়েছেন- জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জন। তবে গতকাল চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ ও তৃতীয় লিঙ্গের ৮ জন।
তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।












