• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সব বড় দল জাপাকে পাশে চায় : চুন্নু

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ২:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ২:৪৪

985896 41

সব বড় দল জাপাকে পাশে চায় : চুন্নু

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের কদর আছে বলেই আওয়ামী লীগসহ সব বড় দল জাপাকে পাশে চায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাপার ইশতেহার ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন।

দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে চুন্নু বলেন, দেশের বর্তমান অবস্থায় শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

ইশতেহার ২৪ দফা তুলে ধরে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চেয়ে বেশি প্রার্থী দিয়েছি। নির্বাচনের পর জোটের সরকার গঠনের সুযোগ নেই। আমাদের কদর আছে বলেই আওয়ামী লীগসহ সব বড় দল জাপাকে পাশে চায়।

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে দলটি।

এবারের ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ প্রভৃতি বিষয় উঠে এসেছে। এ ছাড়া দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে।

উল্লেখ্য, অনুষ্ঠানে দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতাদের কেউ ছিলেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com