• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৫৪
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৫৪

9666333256

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

আজ বুধবার সকালে রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সরকার গণতন্ত্র হত্যা করে দেশে আবারও বাকশালী শাসন কায়েম করেছে। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশে একদলীয় বাকশাল গঠন করেছিল। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আধিপত্যবাদের পৃষ্ঠপোষকতায় হাসিনা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। এদেশের জনগণের আন্দোলনের সামনে আইয়ূবশাহি টিকেনি, হাসিনাশাহিও টিকবে না। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট দেশের জনগণকে সঙ্গে নিয়ে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।

সমমনা গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, শেখ হাসিনা তার বাবার পথ ধরেই জনগণের নাগরিক ও ভোটাধিকার হরণ করেছে। অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, ভোট ডাকাত সরকারের পতন এখন অনিবার্য হয়ে উঠছে। জনগণ রাজপথে নেমে এসেছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সাধারণ সম্পাদক আল আমিন, মুভমেন্ট ফর ডেমোক্রেসির সভাপতি জি এম মুজিবুর রহমান সবুজ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম, দেশরক্ষা মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি মো. ওমর ফারুক সেলিমসহ জোটের শীর্ষ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com