• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশে বিএনপির লোক দেখে আমরা ভয় পাই না : কাদের

প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৯:০৮
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৯:০৮

9660023654 1

সমাবেশে বিএনপির লোক দেখে আমরা ভয় পাই না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু লোক যে অভাব-কষ্টে আছে, সে ধরনের কিছু লোকও তাদের (বিএনপির) সভা-সমাবেশে আসছে। তবে বেশি পরিমাণ না। মানুষ কিন্তু ওইভাবে আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, যেটা ৬৯-এ হয়েছে, সেটা হয়নি। বাংলাদেশে গণঅভ্যুত্থান যাকে বলে, ৬৯ সালের পর কখনো হয়নি।

তিনি আরও বলেছেন, ঢাকায় সমাবেশে বিএনপি ১০ লাখ মানুষ বসালে ক্ষমতাসীন দল ৩০ লাখ মানুষ বসাতে পারবে।

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি গত কয়েক বছরে যেভাবে লোক সমাগম করেছে তার তুলনায় এটা ‘ফ্লপ’ হয়ে গেছে, এটা আমার মনে হয় সঠিক নয়। আমরা শুধু তাদের বলি, শান্তিপূর্ণভাবে করেন। ঢাকায় আপনারা ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসাতে পারি। কিন্তু যানজটের কী অবস্থা হবে?

মন্ত্রী বলেন, আমরা বিএনপিকে বলবো, আপনারা মাথাটা খারাপ করবেন না। আপনাদের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ করে আবার পেট্রোল বোমা নিয়ে নামবেন, আমরা তো এই ভয়ে ভুগছি। মাথা খারাপ করে আবার কবে জাতীয় পতাকায় লাঠিসোটা নিয়ে নামবেন, আমরা তো সেই ভয়ে আছি। আমরা তো ভয় করি ওটা যে, আপনারা যখন আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন, সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে? এটাতে তো দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে।

মন্ত্রী বলেন, তাদের দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় মুক্ত আছেন। কিন্তু এ মুক্ত অবস্থাটা বিএনপি ক্রিয়েট করতে পারেনি। তারা বাংলাদেশে একটা চোখেপড়ার মতো আন্দোলন, একটা বিক্ষোভ বেগম খালেদা জিয়ার জন্য করতে পারেনি। তাদের মুখে এটা শোভা পায় না।

‘এখন কিছু লোক দেখছি, আমি তো বলি, তাদের দলের নেতাকর্মী তাদের মাথায় ঢুকিয়েছে, ক্ষমতায় এসেই যাচ্ছে। তারপর আবার কিছু লোক যে অভাব-কষ্টে আছে, সে ধরনের কিছু লোকও তাদের সভা-সমাবেশে আসছে। তবে বেশি পরিমাণ না। মানুষ কিন্তু ওইভাবে আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, যেটা ৬৯-এ হয়েছে, সেটা হয়নি। বাংলাদেশে গণঅভ্যুত্থান যাকে বলে, ৬৯ সালের পর কখনো হয়নি। গণঅভ্যুত্থান একবারই হয়েছে, নেতাকর্মীদের আন্দোলন অনেক হয়েছে। এখন নেতাকর্মীরা এই অবস্থায় থাকলেই হলো।’

ওবায়দুল কাদের বলেন, সমাবেশে বিএনপির লোক দেখে আমরা ভয় পাই না। তারা যত লোক টার্গেট দেয়, তত লোক কি হবে? (বিএনপির সমাবেশে লোক সমাবেশ নিয়ে) অনেকে অনেক কথা বলেছে, বলছে ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হয়েছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যেটা বলেছি, লাখের কাছাকাছি লোক হয়েছে চট্টগ্রামে। সত্যকে আড়াল করে তো লাভ নেই, সত্য আড়াল করবো কেন? এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চাইবে না, বলবে ৩০ হাজার, ২৫ হাজার হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com