• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশ শুরুর আগে মঞ্চে উঠতে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:০৭
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:০৭

jpeg 49

সমাবেশ শুরুর আগে মঞ্চে উঠতে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ এখনও শুরু হয়নি। তবে সমাবেশের আগে শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে ভিড় করেছেন দলটির কর্মী-সমর্থকরা। তাদের রাত কেটেছে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করে। পরে ভোর থেকেই আরও খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তবে সমাবেশ শুরুর আগে মঞ্চে ওঠার চেষ্টা করছেন অনেকেই।

মূল সমাবেশ শুরু না হলেও শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার থেকেই বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য দিতে শুরু করেন। সাড়ে ৯টার দিকে দেখা যায়, মঞ্চে ওঠার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি করছেন। 
সংশ্লিষ্টরা জানিয়েছে, সমাবেশের মঞ্চে শুধু মহানগর ও কেন্দ্রীয় নেতাদের ওঠার কথা। কিন্তু বিভিন্ন মহানগর ও জেলা থেকে আগত নেতারা মঞ্চে ওঠার চেষ্টা করলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। বিএনপির সমাবেশ স্থলের মাঠে বসার চেয়ে, মঞ্চে ওঠার আগ্রহই বেশি দেখাচ্ছেন নেতারা। এটা নিয়েই মূলত স্বেচ্ছাসেবীদের সঙ্গে এই ঘটনা ঘটছে। তবে মঞ্চে সাংবাদিকদের ওঠার ক্ষেত্রে কোনও বাধা দিচ্ছে না স্বেচ্ছাসেবকরা।
নানা বাধা-বিপত্তির পর গতকাল দুপুরের দিকে সমাবেশের জন্য এই মাঠের অনুমতি পায় বিএনপি। স্বল্প সময়ে রাতেই তৈরি করা হয় মঞ্চ। সাদামাটা এই মঞ্চে চার সারি সাদা কভার লাগানো চেয়ার দেওয়া হয়েছে। আর এসব চেয়ারের মাঝখানে ভিআইপি দুটি চেয়ারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের অন্যতম নেতা তারেক রহমানের ছবি রাখা হয়েছে। কেন্দ্রীয় ও মহানগরের নেতারা পাশের চেয়ারগুলোতে বসছেন।

এছাড়াও বিএনপি’র গণসমাবেশের মঞ্চের ব্যানারে বাম পাশে অবস্থান পেয়েছেন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মারা যাওয়া নেতাকর্মীদের ছবিও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com