• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে: মঈন খান

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৩৭
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৩৭

96668885

সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে: মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক

বর্তমান সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজ হোক, কাল হোক তাদের নতি স্বীকার করতেই হবে। তারা যদি মনে করে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা জনগণের টুটি চেপে ধরে দেশের ক্ষমতায় চিরকালের জন্য আসীন হয়ে থাকবে, তাহলে তারা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তাদের ভেঙে যাবে।

রবিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তলন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর আমরা পেরোতে চলেছি। এখনো আমরা মাঝে মাঝে সোনার বাংলার কথা শুনি। পতাকা থেকে সোনার বাংলা কথাটি এসেছে সেটা আমরা জানি। কিন্তু আজকের সোনার বাংলা যে ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। ডামি সোনার বাংলা কথাটি আমাদের নয়, যারা আজকে সরকার চালাচ্ছেন, তারাই এই শব্দটি ব্যবহার করেছেন। ডামি সোনার বাংলা হলো, আসল সোনার বদলে নকল সোনা। খুব সাধারণ বাংলায় বললে, সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, এদেশের মানুষ আজ বুভুক্ষ। যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের কাছে কি জবাব দিবো? যে সোনার বাংলার কথা আওয়ামী লীগ সরকার বলে থাকে, তারা কি করে? এই বাংলাদেশের জন্য কি লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল?

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আজকে এই সরকার বলে তারা নাকি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। স্বাধীনতার চেতনা কি গণতন্ত্র ছিল না? আওয়ামী লীগকে সেই প্রশ্নের জবাব দিতে হবে। মুখে গণতন্ত্র, সোনার বাংলার কথা বলে, কার্যক্ষেত্রে যদি এর উল্টোটা করে, আওয়ামী লীগ যদি মনে করে তারা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সেটা হতে দেবে না।

তিনি আরও বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারে। কিন্তু তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা হারিয়েছে। তারা বাংলাদেশের মানুষ কর্তৃক প্রত্যাখিত হয়েছে। সরকারকে এই সত্য স্বীকার করতেই হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারির সঞ্চালণায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com