• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে গণপ্রতিরোধে গড়ে তোলার আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১:১৬

9665247 5

সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে গণপ্রতিরোধে গড়ে তোলার আহ্বান

বর্তমান সরকার যে কর্মকান্ড করেছে তার জন্য এ সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ‘নেতাকর্মীদের ওপর হামলা’ ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করেছে তা মানবাধিকার, শিষ্টাচার ও সংবিধানের লঙ্ঘন। অন্যায়ভাবে শান্তিপূর্ণ বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি ও কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, সেখানে অবস্থান নেওয়া শত শত নেতাকর্মীদের ওপর পুনরায় হামলা ও গণগ্রেফতারের নজীর পৃথিবীতে বিরল।

আর পুলিশের গুলি ও টিয়ারশেল থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ, এমনকি স্কুলগামী শিক্ষার্থীরাও। পুরো পল্টন ও এর আশপাশের এলাকা বিষাক্ত টিয়ারগ্যাসের কারণে বিপর্যস্ত হয়েছে বলে ওই বিবৃতি উল্লেখ করেন।

গনঅধিকার পরিষদের রেজা ও নুর বলেন, ‘পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নাগরিকদের সাথে বেপরোয়া আচরণ করছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দমনে কর্তৃত্ববাদী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে, যা বহির্বিশ্বে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করবে ও সার্বজনীন মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাব এর মতো নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।’

ওই বিবৃতিতে আরো বলা হয় ‘বিএনপির কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানরত নাগরিকদের ওপর বর্বর হামলা, গুলি, অফিসে ব্যাগভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরক উদ্ধারের নাটক এবং অন্যায়ভাবে আটক মধ্যযুগীয় বর্বতাকে হার মানিয়েছে।’

এছাড়া রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীও আওয়ামী লীগের দলীয় নেতাদের মতো আচরণ করছে, যা অত্যন্ত উদ্বেগের। আইশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ আইনের শাসন পরিপন্থী ও সার্বজনীন মানবাধিকারের চরম লঙ্ঘন।

তারা বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ ধরনের জঘন্য আচরণ পরিহার করে নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com