• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৪
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৪

98545896

সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করছেন ঠিক আছে, কিন্ত বনে-জঙ্গলে ‘ডেভিল’ না খুঁজে সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যইতো
দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবি নয়।

তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তাঁরা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে—এটা অশুভ চক্রান্ত।

তবে গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত “রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

নগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটির সঞ্চালক ছিলেন- মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপক ও বিশ্লেষণ করেছেন জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব নগর নেতা শামছুল হূদা, ইউনূস মৃধা, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

মজনু বলেন, ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়া।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যে কোন মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com