• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে : জেএসডি

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১০:০৮
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১০:০৮

96698969 1

সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে : জেএসডি

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণকে রাজনীতি বিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার।’ ‘গণতন্ত্র হত্যা, অর্থনীতি ধ্বংস এবং জাতির ভবিষ্যৎকে লুণ্ঠন করার মাধ্যমে জনগণকে পদাবনত রাখার অপকৌশল গ্রহণে বর্তমান শাসকগোষ্ঠী রাজনৈতিক অপরাধে অপরাধী। সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে এবং রাজনীতির সর্বনাশ করেছে।’

‘অন্যদিকে বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্দশার চরম সীমায় নিয়ে গেছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে এবং গণমুখী শাসন প্রবর্তনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে’ বলেও মন্তব্য করেন শহীদ উদ্দিন।

তিনি আরও বলেন, ‘জেএসডি বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে উন্নত শাসন ব্যবস্থা প্রবর্তনে শাসনতান্ত্রিক প্রস্তাবনা ও কর্মসূচি নিয়ে রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টায় বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেএসডি ঢাকা মহানগর শাখার সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী। এতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক আবদুল্লাহ আল তারেক, সম্পাদক কামাল উদ্দিন মজুমদারসাজু, আবুল কালাম, ফারজানা দিবা, ছাত্রনেতা আকবর হোসেন প্রমুখ।

সমাবেশে দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে। কোথায় থামতে হয় সরকার তা জানে না। ফলে সরকারের ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক অধিকার সুরক্ষায় রাজপথ নিয়ন্ত্রণ ছাড়া আর কোনো বিকল্প নেই।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন মোর হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com